বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ময়মনসিংহ সিটি নির্বাচন : ভ্যাসলিন ঘষেও মিলছে না আঙুলের ছাপ!

সংবাদদাতা, ময়মনসিংহ    |    ০২:২৬ পিএম, ২০২৪-০৩-০৯

ময়মনসিংহ সিটি নির্বাচন : ভ্যাসলিন ঘষেও মিলছে না আঙুলের ছাপ!

ময়মনসিংহ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ভোট গ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুলের কেন্দ্রে প্রতিটি ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সামনে পেট্রোলিয়াম জেলির ছোট কৌটা ও টিস্যুর বাক্স রাখা আছে। আঙুলের ছাপ মেলাতে ভোটারের আঙুলে পেট্রোলিয়াম জেলি ঘষছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 
অনেকটা সময় ঘষাঘষির পরও অনেক ভোটার, বিশেষত প্রবীণ ও নারীদের আঙুলের ছাপ মিলছে না।
আজ শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতি মোটামুটি থাকলেও ভোট গ্রহণের গতি বেশ ধীর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ইভিএমে আঙুলের ছাপ মেলাতেই বেশি সময় চলে যাচ্ছে। গোপন কক্ষে ইভিএমে ভোট দিতে ভোটাররা সময়ও বেশি নিচ্ছেন।
সকাল আটটায় আসছিলাম। দেড় ঘণ্টা চলে গেল। ভোট দিতে পারলাম না। এত জটিল জিনিস (ইভিএম) আমাদের জন্য না। দুপুরে আবার আসতে বলেছে। আর আসব না।
লাইলী বেগম, ভোটার।
নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুলে পুরুষ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৭। ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৪৩টি। আর নারী কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ২২০। ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৩১টি।
সরেজমিন দেখা যায়, নারী কেন্দ্রে অনেক ভোটার ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছিলেন। তাঁদের দুজন লাইলী বেগম ও ভারতী রানী। জানালেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দীর্ঘ সময় ধরে তাঁদের আঙুলের ছাপ মেলানোর চেষ্টা করেছেন। পেট্রোলিয়াম জেলি অনেকক্ষণ আঙুল ঘষলেও কাজ হয়নি। হাত সাবান দিয়ে ধুয়ে, লেবু দিয়ে কচলে দুপুরের পর আবার কেন্দ্রে আসার অনুরোধ করেছেন কর্মকর্তারা।
লাইলী বেগম বলেন, ‘সকাল আটটায় আসছিলাম। দেড় ঘণ্টা চলে গেল। ভোট দিতে পারলাম না। এত জটিল জিনিস (ইভিএম) আমাদের জন্য না। দুপুরে আবার আসতে বলেছে। আর আসব না।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘একেকজন ভোটারের আঙুলের ছাপ মেলাতে অনেক সময় চলে যাচ্ছে। এভাবে চললে ভোট কত পড়বে বোঝা যাচ্ছে না। এ জন্য অনেককে দুপুরে আবার আসতে বলতে হচ্ছে।’
ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যান্য নির্বাচনী সামগ্রীর সঙ্গে পেট্রোলিয়াম জেলি ও টিস্যু দেওয়া হয়েছে। ইভিএমের ব্যবহার সম্পর্কে ভোটাররা পুরোপুরি জানেন না। এর ফলে দীর্ঘ সময় তাঁদের সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
একেকজন ভোটারের আঙুলের ছাপ মেলাতে অনেক সময় চলে যাচ্ছে। এভাবে চললে ভোট কত পড়বে বোঝা যাচ্ছে না। এ জন্য অনেককে দুপুরে আবার আসতে বলতে হচ্ছে।
নুরুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা।
দেখা যায়, অনেক ভোটার গোপন কক্ষে যাওয়ার পর বুঝতে পারছেন না, কী করবেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন কীভাবে ভোট দিতে হবে। গোপন কক্ষ থেকে একজন বের না হওয়া পর্যন্ত অন্য ভোটারের কার্যক্রম শুরু করতে পারছেন না দায়িত্বে থাকা কর্মকর্তারা। এর ফলে ভোটারদের দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ময়মনসিংহ সিটি নির্বাচনে ইভিএম নিয়ে ভোগান্তির কথা জানালেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তি হচ্ছে। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়, সেটা দেখতে হবে।’ তিনি আজ সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন।
সকাল ১০টার দিকে প্রিমিয়ার আইডিয়াল স্কুলে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ দুই কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ সারি। নারী কেন্দ্রের ১ ও ২ নম্বর কক্ষের সামনে সারি বেশ লম্বা। ২ নম্বর কক্ষে মনোয়ারা বেগম নামের এক ভোটারের আঙুলের ছাপ মেলানোর চেষ্টা করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। পেট্রোলিয়াম জেলি ঘষেও কাজ হচ্ছিল না। এভাবে চলে টানা ৭ মিনিট। তারপর উপায় না পেয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মনোয়ারা বেগমকে পরে আসতে বলে বিদায় করে দেন।
এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বুলা পারভীন বলেন, ‘প্রায় প্রত্যেক ভোটারের আঙুলের ছাপ মেলাতে ছয় থেকে সাত মিনিট লাগছে। আবার গোপন কক্ষে গিয়েও ভোটাররা বুঝতে পারছেন না, কী করবেন। এ জন্য একেকজনের ভোট দিতে সব মিলিয়ে আট থেকে নয় মিনিট সময় লাগছে।’

https://fb.watch/qHRyOup1bX/

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর